ads

শনিবার , ৯ নভেম্বর ২০১৩ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে জাবা মেডিকেল সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৯, ২০১৩ ১০:২৪ অপরাহ্ণ

Jaba Photoজাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতকে জাবা মেডিকেল সেন্টার হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার সকালে জাবা মেডিকেল সেন্টার হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
উদ্বোধনকালে তিনি বলেন, চিকিৎসা বঞ্চিত মানুষদের পাশে দাড়াতেই তিনি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকেন। বছরে চক্ষু, দন্ত ও মেডিসিনের উপর একাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। এর জন্য ঢাকা ও সিলেট থেকে স্পেশালিষ্ট মেডিকেল টিম এনে ক্যাম্পে আসা রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। চিকিৎসাকে পেশা মনে না করে সেবা হিসেবে নিয়ে তিনি জাবা মেডিকেল সেন্টার হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। ইতিমধ্যেই হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে সব ধরনের চিকিৎসা প্রদানের উপযুক্ত করে তুলেছেন। সকলের আন্তরিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি বেচে থাকবে বলে তিনি বিশ্বাস করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাঃ রাজিব দেবনাথ ও ডাঃ একেএম শফিউল কাদিরের নেতৃত্বে দন্ত রোগীসহ অর্ধশতাধিক রোগীর চিকিৎসা দেয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!