ads

বুধবার , ২০ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আকাশপথে পেঁয়াজ আমদানিতে চার্জ মওকুফ

খবর টি পড়েছেন : ১৮৩
আকাশপথে পেঁয়াজ আমদানিতে চার্জ মওকুফ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আকাশপথে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে প্রযোজ্য চার্জ মওকুফ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে ২০ নভেম্বর বুধবার ওই সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আকাশপথে যে কোনো পচনশীল দ্রব্য পরিবহনের ক্ষেত্রে প্রতি কেজিতে ১৮ টাকা চার্জ প্রদান করতে হয়। জনস্বার্থে এই চার্জ মওকুফ করেছে বিমান।
এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেন, পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার জন্য জনগণের স্বার্থে যতদিন এভাবে আকাশপথে পেঁয়াজ আমদানি করা হবে ততদিন আমদানির ক্ষেত্রে ওই চার্জ মওকুফ কার্যকর থাকবে। আকাশপথে পেঁয়াজ আমদানির সঙ্গে সম্পৃক্ত সব ব্যবসায়ীকে এ ব্যাপারে সর্বতোভাবে সহযোগিতা দেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার মম’র গোপন বিয়ের খবর ফাঁস! পরবর্তী সংবাদ জামিন পেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ!

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads