ads

সোমবার , ১৮ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা

খবর টি পড়েছেন : ১,২১৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিএনপি নেতা ও বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির শেরপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো. রমজান আলী, সিনিয়র সহ-সভাপতি রঞ্জন কুমার সাহা, সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন, সহ-সভাপতি শামীম আহমেদকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জেলার ওষুধ ব্যবসায়ীরা।

Shamol Bangla Ads

১৭ আগস্ট রবিবার রাতে শহরের তিনানী বাজারস্থ সমিতির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যবসায়ীরা শুভেচ্ছা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানান। ওইসময় নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন ফার্মেসীর মালিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তালুকদার ফার্মেসির পরিচালক সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন বলেন, শেরপুরের ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা, অনিয়ম প্রতিরোধ ও জনস্বার্থে সঠিকভাবে ওষুধ সরবরাহ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।

Shamol Bangla Ads

ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে সমিতির কার্যক্রম আরও সক্রিয় হবে এবং ওষুধ ব্যবসায়ীদের ন্যায্য দাবি ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট কেন্দ্রীয় সভাপতি ময়নুল হক চৌধুরীর স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে শেরপুর জেলা শাখার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ৩ সফল মৎস্য খামারীকে সম্মাননা প্রদান পরবর্তী সংবাদ শেরপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads