ads

শুক্রবার , ৮ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হরতালে রাবির ভর্তি পরীক্ষা স্থগিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৮, ২০১৩ ৮:১১ অপরাহ্ণ

R U-1শ্যামলবাংলা ডেস্ক : বিরোধী দলের ডাকা ৭২ ঘন্টার হরতালের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১০ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ওই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৮ নভেম্বর শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন ভর্তি পরীক্ষা পেছানোর ওই তথ্য নিশ্চিত করেন। এ ব্যাপারে তিনি বলেন, রবিবার থেকে ৩ দিনব্যাপী হরতাল দেওয়ায় দূর-দূরান্তের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে ভর্তি পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তবে ভর্তি পরীক্ষা পরবর্তী কবে অনুষ্ঠিত হবে জানতে চাইলে তিনি বলেন, শনিবার ভর্তি কমিটির বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকের পরই ভর্তি পরীক্ষার সংশোধিত সময়সূচি গণমাধ্যমে ও বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ডে দেয়া হবে। তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আর এজন্য শুক্রবার বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহী বিভিন্ন কলেজ, হোটেল মালিক, পরিবহন ইউনিয়নের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠক হয়।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮ টি অনুষদের ৮টি ইউনিটে ৪৭টি বিভাগে ৩ হাজার ৯শ ৭৩ আসনের বিপরীতে এবার আবেদন জমা পড়েছে ১ লাখ ১ হাজার  ২শ ২৪টি।

Need Ads
error: কপি হবে না!