ঠাকুরগাঁও সংবাদদাতা : বকেয়া বেতনের দাবিতে ঠাকুরগাঁওয়ের ডায়াবেটিক (স্বাস্থ্যসেবা) হাসপাতাল এর চিকিৎসক,নার্স কর্মকর্তা ও কর্মচারীরা ধর্মঘট পালন করছে। ফলে রোগীরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

সোমবার থেকে এই হাসপাতালের চিকিৎসক,নার্স কর্মকর্তা ও কর্মচারীরা কর্মসূচি পালন করছে।
হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা: নূর আলম মন্ডল অভিযোগ করে বলেন, ৭ মাসের বেতন ভাতা তাদের পাওনা রয়েছে। বেতন ভাতা পাওয়ায় কর্মকর্তা কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন যাপন করছেন।
হাসপাতালের নিবার্হী পরিচালক ডা: একরামুল হোসেন জানান, আমার নিজের বেতনও বকেয়া রয়েছে। আমি একাধিক বার উপর মহলে আবেদন করেছি বকেয়া বেতনের জন্য কিন্তু সাড়া পাচ্ছি না। তাই বকেয়া বেতন ভারা দাবিতে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মসূচি পালন করছে।




