ads

শনিবার , ২ নভেম্বর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২, ২০১৩ ৪:৩২ অপরাহ্ণ

1স্টাফ রিপোর্টার : ‘সমবায়ে সামাজিক নিরাপত্তা’ এই প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৪২তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষ্যে ২ নবেম্বর শনিবার সকাল ১০ টায় জেলা কারেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শেরপুর জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সংসদ সদস্য আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন ও পুলিশ সুপার মেহেদুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন কুমার পালসহ জেলার বিভিন্ন সমবায় সংগঠন ও সমিতির বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।
পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মেহেদুল করিম। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম। পরে জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতি এবং সমবায়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!