ads

রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট দীঘির

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ

ঢাকাই সিনেমার উঠতি চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলা গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘী।

Shamol Bangla Ads

জানা যায়, কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা দিঘী অভিনীত প্রথম চলচ্চিত্র। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দীঘি বেশ সরব রয়েছেন। মায়ের মৃত্যুবার্ষিকীতে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।

Shamol Bangla Ads

প্রার্থনা ফারদিন দীঘি লিখেছেন, ‘আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি, মা। ১৩ বছর কাটিয়ে দিলাম, আরও কতটা বছর যে কাটাতে হবে। সময় কখনো থেমে থাকে না।

অভিনেত্রীর কথায়, ‘কিন্তু প্রতিনিয়ত তোমাকে আমি অনেক মিস করি মাম্মি। এতকিছু লিখতে চাই কিন্তু দিনশেষে কিছুই লিখতে পারি না শুধু চোখ ভিজে আসে।’

সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন উল্লেখ করে লিখেছেন, ‘অনেক অনেক বেশি তোমাকে ভালোবাসি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।’

Need Ads
error: কপি হবে না!