ads

শনিবার , ২১ সেপ্টেম্বর ২০১৩ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের হাতে ২ বাংলাদেশি আটক

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০১৩ ১২:৫১ অপরাহ্ণ

bangladeshকুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়া জেলার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তে ২ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। ২০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত এলাকায় ওই ২ বাংলাদেশি যুবককে আটক করা হয়।  এরা হচ্ছে থেকে আল্টু (৪২) ও হীরা (৩২)। হীরা স্থানীয় ভাগজোত এলাকার আফতাব মণ্ডলের ছেলে এবং আল্টু পার্শ্ববর্তী মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকার মৃত খোদাবক্সের ছেলে। ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাত বাংলাদেশি ভারতের কেরালা রাজ্য থেকে দৌলতপুরের চল্লিশপাড়া সীমান্তের এস-১৫৭-১ সীমান্ত পিলারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশকালে সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের ধাওয়া করে। ওই সময় ৫ জন পালিয়ে আসতে সক্ষম হলেও হীরা ও আল্টু ধরা পড়ে।
এ ব্যাপারে বিজিবি-৩২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আরমান হোসেন জানান, আটককৃতদের ফেরত আনতে শনিবার বিএসএফের সাথে যোগাযোগ করা হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads