ads

সোমবার , ৭ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এ বছরের মধ্যে দেশের সবাইকে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১২৮
এ বছরের মধ্যে দেশের সবাইকে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে। অবশ্য সে মুহূর্তে সুনির্দিষ্ট করে হিসাবটি বলতে পারেননি তিনি।

Shamol Bangla Ads

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, এ বছরের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী দেশের সংশ্লিষ্ট সবাইকে বুস্টার ডোজসহ করোনার টিকা দেওয়া শেষ করা যাবে বলে আশা করা যাচ্ছে। এ জন্য পর্যাপ্ত টিকার ব্যবস্থাও আছে বলেও জানান তিনি।

Shamol Bangla Ads

জাহিদ মালেক বলেন, দেশের ৭০ শতাংশ মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া সম্পন্ন হয়েছে। আর লক্ষ্যমাত্রার মানুষের মধ্যে ৮২ শতাংশের টিকা দেওয়া হয়েছে। ১০ কোটি মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপির পক্ষ থেকে সার্চ কমিটিতে কোনো নাম দেওয়া… পরবর্তী সংবাদ তিন বছরে মন্ত্রিসভার ৯০ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads