ads

রবিবার , ৮ সেপ্টেম্বর ২০১৩ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরের মাদারগঞ্জে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ৮, ২০১৩ ১:৪৪ অপরাহ্ণ

Hottaজামালপুর সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জে একই সাথে স্বামী ও স্ত্রীকে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ৭ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুনারিতলা ইউনিয়নের জুনাইল গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে রবিজল ইসলাম (৩৫) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৩০)।
মাদারগঞ্জ থানার এএসআই রুস্তম আলী জানান, নিজ ঘরের মধ্যে স্বামী-স্ত্রীর রক্তাক্ত মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।
তাদের ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। খুনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি। জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Need Ads
error: কপি হবে না!