ads

রবিবার , ১৮ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পারিবারিক কলহের জেরে ৬ বছরের কন্যাকে গলা টিপে হত্যা, বাবা আটক

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৮, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ

শেরপুরের নকলায় মরিয়ম আক্তার (৬) নামে নিজ কন্যাশিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ১৮ জানুয়ারি রবিবার ভোররাতে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী পূর্বপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এছাড়া ৪ বছর বয়সী আরেক কন্যাশিশু মিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় অভিযুক্ত পিতা অটোরিকশাচালক বাবু মিয়া (৩৬) কে আটক করেছে পুলিশ।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নকলা উপজেলার চরবসন্তী এলাকার রবি মিয়ার ছেলে বাবু মিয়া ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে একপর্যায়ে বাবুলের স্ত্রী বাবার বাড়িতে চলে যান। রবিবার ভোররাতে হঠাৎ করে তিনি বড় মেয়ে মরিয়মকে গলা টিপে হত্যা করেন এবং ছোট মেয়ে মিমকেও গলা টিপে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ছুটে গিয়ে তাকে বাধা দেন। পরে গুরুতর আহত অবস্থায় শিশু মিমকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে পুলিশের সহায়তায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চরঅষ্টধর ইউনিয়নের ইউপি সদস্য মো. দুলাল বলেন, আমি যতটুকু জানি পারিবারিক কোনো সমস্যার কারণে এ ঘটনা ঘটেছে। বিস্তারিত আমিও জানার চেষ্টা করছি।

Shamol Bangla Ads

এ ব্যাপরে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি জানা গেছে। অভিযুক্ত বাবা বাবু মিয়াকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Need Ads
error: কপি হবে না!