ads

সোমবার , ১৯ আগস্ট ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অক্সফোর্ডের চ্যান্সেলর হতে মনোনয়ন জমা দিলেন ইমরান খান

খবর টি পড়েছেন : ৩৪৫
অক্সফোর্ডের চ্যান্সেলর হতে মনোনয়ন জমা দিলেন ইমরান খান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল রবিবার তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ ঘোষণা দিয়েছে।

Shamol Bangla Ads

ইমরান খান রাওয়ালপিন্ডির একটি কারাগারে বন্দী থাকায় তাঁর পক্ষ থেকে তাঁর প্রতিনিধি এ মনোনয়নপত্র জমা দেন। তাঁর দলের পক্ষ থেকে বলা হয়েছে, কারাগারে থেকেই চ্যান্সেলর পদে লড়বেন তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পিটিআই নেতা জুলফিকার বুখারি বলেন, ‘ইমরান খানের নির্দেশে অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর নির্বাচন ২০২৪-এ তাঁর আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। আমরা একটি ঐতিহাসিক প্রচারের জন্য সবার সমর্থন প্রত্যাশা করছি।’

Shamol Bangla Ads

এর আগে গত জুলাইয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেন সৈয়দ জুলফি বুখারি। তিনি বলেন, ইমরান খানের প্রতি লোকজনের (চ্যান্সেলর নির্বাচনসংশ্লিষ্ট অনেকের) আগ্রহ আছে। তাই তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদে লড়বেন।

সম্প্রতি ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টি তথা টোরি পার্টির সাবেক চেয়ারম্যান ও হংকংয়ের সাবেক গভর্নর ৮০ বছর বয়স্ক ক্রিস প্যাটেন অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদ ছেড়ে দেওয়ায় সেটি ফাঁকা হয়ে পড়ে। ক্রিস প্যাটেন প্রায় ২১ বছর বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন।

প্রথা অনুসারে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নির্বাচনের সময় এই শিক্ষাপ্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটদের সশরীরে উপস্থিত থাকতে হয়। তবে এবার সেই প্রথা ভেঙে অনলাইনে ভোট গ্রহণ করা হবে। ইমরান খান অক্সফোর্ড থেকে অর্থনীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির কেবল কলেজের শিক্ষার্থী ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৩৭ বছর বয়সী প্রধানমন্ত্রী পেল থাইল্যান্ড পরবর্তী সংবাদ সিকিমে ভয়াবহ ভূমিধস, গুঁড়িয়ে গেল তিস্তা বাঁধ জলবিদ্যুৎ…

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads