ads

মঙ্গলবার , ২৩ জুলাই ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংসদ রনি’র মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক

খবর টি পড়েছেন : ৬১৫
সাংসদ রনি’র মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Rony-Attacks-ITV1শ্যামলবাংলা ডেস্ক : সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনির দায়ের করা হত্যার চেষ্টা, ভাংচুর ও মারধোরের অভিযোগের মামলায় ৩ মাসের আগাম জামিন পেয়েছেন বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিক। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ হাজির হয়ে ২৩ জুলাই মঙ্গলবার জামিন আবেদন করলে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। অ্যাডভোকেট আনিসুল হক আসামী পক্ষে মামলা পরিচালনা করেন।
উল্লেখ্য, হত্যাচেষ্টা, ভাঙচুর ও মারধরের অভিযোগে ২০ জুলাই শনিবার রাতে শাহবাগ থানায় সাংসদ গোলাম মাওলা রনি বাদী হয়ে মামলাটি করেন। এর আগে একই অভিযোগে গোলাম মাওলা রনির বিরুদ্ধে বেসরকারি টেলিভিশন ইনডিপেন্ডেন্ট এর দুই সাংবাদিককে মারধরের ঘটনায় শাহবাগ থানায় অনুরূপ একটি মামলা করে টিভি কর্তৃপক্ষ। গোলাম মাওলা রনির বিরুদ্ধে ইনডিপেনডেন্ট কর্তৃপক্ষের দায়ের করা মামলায় জামিনে মুক্ত রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রামে ২০ কেজি স্বর্ণসহ বিমানযাত্রী আটক পরবর্তী সংবাদ ফেনীতে কোয়ালিটি জুটমিলে আগুন : ৭ ঘন্টা টানা…