ads

শনিবার , ১৫ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টক-শোতে অংশগ্রহণকারীদের ‘হিপোক্র্যাট’ বললেন বিচারপতি সৌমেন্দ্র সরকার

খবর টি পড়েছেন : ১৬৯
টক-শোতে অংশগ্রহণকারীদের ‘হিপোক্র্যাট’ বললেন বিচারপতি সৌমেন্দ্র সরকার
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ এবার টক-শোতে অংশগ্রহণকারীদের ‘হিপোক্র্যাট’ বলে অভিহিত করলেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৌমেন্দ্র সরকার। তিনি শুক্রবার রাতে শেরপুর শহরের নয়আনী বাজারে অবস্থিত মা ভবতাঁরা কালিবাড়ী মন্দির প্রাঙ্গণে তার সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে ওই মন্তব্য করেন। ওইসময় তিনি বলেন, ‘আমি প্রায় দেড়-দুই বছর যাবত টক-শো দেখি না। কারণ টক-শোতে যারা অংশ গ্রহণ করেন তাঁদের মধ্যে গুটি কয়েকজন ছাড়া শতকরা ৬০ ভাগেরও বেশি হিপোক্র্যাট, ভ-। তারা টক-শোতে যা বলেন বাস্তবে তা করেন না। তাদের কথা ও কাজের মধ্যে কোন মিল নেই। টক-শোতে তারা কথার ফুলঝুড়ি ঝাড়েন। কিন্তু ব্যক্তি জীবনে তারা উল্টো কাজ করছেন। প্রকৃতপক্ষে টক-শোতে তারা ভ-ামি করেন। যাদের কথা ও কাজের মধ্যে কোন সমন্বয় নেই, মিল নেই-তারা আমাদের আদর্শ হতে পারেন না। আমরা তাদের পথ অনুসরণ করতে পারি না। তাদের পথই আমাদের অনুসরণ করতে হবে, যারা হিপোক্র্যাট নন, ভ-ামি করেন না এবং যারা প্রকৃত আদর্শবান মহাপুরুষ।’
বিচারপতি সৌমেন্দ্র সরকার বলেন, ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। একমাত্র ধর্মীয় মূল্যবোধই একজন মানুষকে সঠিক পথ দেখাতে পারে। সেটা যে ধর্মই হোক না কেন। সমস্ত বিশ্ব এখন অস্থির। সবাই একদিকে ছুটছেন। কী করে আরও সম্পদ অর্জন করা যায়, কী করে ভালো থাকা যায়, কী করে আরও প্রাপ্তি ঘটে-এ নিয়েই এখন সবাই ব্যস্ত। এর মূল কারণ হচ্ছে ভোগ বিলাস। সম্পদ যত বেশি থাকবে, অশান্তিও তত বেশি থাকবে। যতটুকু সম্পদ প্রয়োজন, ততটুকু সম্পদই থাকা ভালো। অধিক সম্পদে শান্তি নেই। তাই ধর্মীয় মূল্যবোধকে কাজে লাগিয়ে পরবর্তী প্রজন্মকে শ্রেষ্ঠ মানুষ তথা শ্রেষ্ঠ সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, আমাদের সংবিধান বিশ্বের অন্য যে কোন দেশের সংবিধানের তুলনায় অনেক উন্নত। আমাদের সংবিধানেই ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের সম অধিকারের কথা বলা হয়েছে। তাই দেশের পিছিয়ে থাকা সম্প্রদায়কে সামনে এগিয়ে নিয়ে আসতে হবে। শুধু সম্প্রদায়গত কারণে তাঁদের পিছিয়ে রাখা যাবে না। তাঁদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে সোচ্চার হতে হবে। তবেই সংবিধানে বর্ণিত প্রতিটি নাগরিকের সম অধিকার নিশ্চিত হবে।
মা ভবতাঁরা মন্দিরে প্রবেশ করেই বিচারপতি সৌমেন্দ্র সরকার ও তার স্ত্রী অঞ্জনা রাণী রায় পূজা অর্চ্চনায় অংশ নেন। এরপর অনুষ্ঠানের শুরুতে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ তাদের ফুলেল শুভেচ্ছায় অভিসিক্ত করেন। স্বর্গীয় সুরেন্দ্র মোহন সাহা ট্রাস্টি বোর্ড, মা ভবতাঁরা মন্দির উন্নয়ন কমিটি ও ৬৪ প্রহরব্যাপী হরিনাম কীর্ত্তন পরিচালনা কমিটি ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মা ভবতাঁরা মন্দির উন্নয়ন কমিটির সভাপতি, চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী প্রকাশ দত্ত। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য। অনুষ্ঠানে শেরপুরের জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার, ল্যা- সার্ভে ট্রাইব্যুনালের বিচারক কামরুল হাসান, যুগ্ম জেলা জজ-১ হারুন অর রশিদ, যুগ্ম জেলা জজ-২ সুদীপ্তা সরকার, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার, জেলা জজ আদালতের জিপি এডভোকেট আবুল কাশেম, জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়, সুরেন্দ্র মোহন ট্রাস্ট্রি বোর্ডের উপদেষ্টা সিনিয়র আইনজীবী নিতাই লাল হোড়, সভাপতি পরিমল সাহা, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র সরকার, ৬৪ প্রহরব্যাপী হরিনাম কীর্ত্তন পরিচালনা কমিটির সভাপতি গোপাল সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ, মা ভবতাঁরা মন্দির কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টুকন সাহসহ আইনজীবী, হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ ও হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী সঞ্চিতা হোড় দীপুর নেতৃত্বে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে ধর্মীয় সঙ্গীত পরিবেশিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভ্রাম্যমান আদালতে গাঁজা ব্যবসায়ীর সাজা পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ইয়াবা ব্যবসায়ীর ৬ মাসের সাজা

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads