কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার অভিযোগ গঠনের প্রতিবাদে ও সকল মামলা প্রত্যাহারের দাবিতে কালো পতাকা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কুষ্টিয়া জেলা শাখা।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া আইনজীবী ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পুরো আদালত চত্বর প্রদিক্ষণ করে। পরে মিছিলটি পুনরায় আইনজীবী ভবনের সামনে এসে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত পরিসরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখা নেতা অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ মিয়া প্রমুখ।




