ads

শনিবার , ২৩ মে ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে ৪৮ বাংলাদেশি

খবর টি পড়েছেন : ১,২৩৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সরাসরি চুক্তিতে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। দুই বাংলাদেশিকেই দলে ভিড়িয়েছে জাফনা কিংস। জাফনায় নতুন সঙ্গী পাবেন নাকি জাতীয় দলের সতীর্থকে টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বী হিসেবে পাবেন সেটা জানা যাবে আগামী ১ জুন।

Shamol Bangla Ads

এই দিন এলপিএল-২০২৬ এর ড্রাফট হবে। তবে তার আগে খসড়া তালিকা প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সেই তালিকায় বাংলাদেশ থেকে ৪৮ জন নাম নিবন্ধন করেছেন।
আজ এক বিবৃতিতে এসএলসি লিখেছে, ‘লঙ্কা প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে ৬৫০ জনের বেশি বিদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছে। আইসিসির পূর্ণ সদস্যের বাইরে কয়েকটি সহযোগী সদস্যের ক্রিকেটারও টুর্নামেন্টে নাম দিয়েছে।’

ষষ্ঠ আসরে সবচেয়ে বেশি নাম নিবন্ধন করেছে পাকিস্তানের ক্রিকেটাররা। দলটির ১০২ জন ক্রিকেটার নাম দিয়েছে।
এরপরেই আছে ওয়েস্ট ইন্ডিজের ৭৫ জন ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা থেকে ৬৬ জন ক্রিকেটার নাম দিয়েছে। নিউজিল্যান্ড থেকে আছে ৪১ জন। অস্ট্রেলিয়ার ২৪ ক্রিকেটারের বিপরীতে ইংল্যান্ডের ১৫ জন। বাদ যাননি ভারতের ক্রিকেটাররাও, ১২ জনের নাম রয়েছে।
সবমিলিয়ে ২১ দেশ থেকে ৩১০ জনের বিদেশি খেলোয়াড়ের তালিকা করবে এলপিএল কর্তৃপক্ষ।

Shamol Bangla Ads

গত বছরের ডিসেম্বরে এই আসরটি হওয়ার কথা ছিল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে টুর্নামেন্ট পিছিয়ে দিতে বাধ্য হয় এসএলসি। ডাবল রাউন্ড-রবিন ভিত্তিক ৫ দলের সেই টুর্নামেন্ট আগামী ১৭ জুলাই শুরু হওয়ার কথা রয়েছে। ফাইনাল হবে ৮ আগস্ট। উদ্বোধনী দিনে মাঠে নামার কথা রয়েছে দুই ফাইনালিস্টের। গেলবার গল মার্ভেলসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাকিব-তাসকিনদের জাফনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেষ মুহূর্তের চোটে অনিশ্চিত নেইমার পরবর্তী সংবাদ পরপর বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল ও ইতালি, আর্জেন্টিনা কি…