ads

সোমবার , ২৩ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচা গ্রেফতার

খোরশেদ আলম, ঝিনাইগাতী
জুন ২৩, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ষষ্ঠ শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে মো. বাবুল মিয়া (৫২) নামে এক প্রতিবেশী চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ জুন সোমবার দুপুরে তাকে শেরপুর আদালতে প্রেরণ করে ঝিনাইগাতী থানা পুলিশ। গ্রেফতার বাবুল মিয়া উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। ধর্ষণের স্বীকার ওই ছাত্রী উপজেলার শালচূড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও অভিযুক্তের প্রতিবেশী ভাতিজি।

Shamol Bangla Ads

এর আগে গতকাল রবিবার দিবাগত রাত নয়টার দিকে উপজেলার ডেফলাই এলাকা থেকে অভিযুক্ত বাবুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে রবিবার দিবাগত রাতেই মো. বাবুল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেন। সোমবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য স্কুলছাত্রীকে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

স্কুলছাত্রীর মা জানান, বাবুল মিয়া আমার প্রতিবেশী ও দুসম্পর্কের দেবর। তার চারিত্রিক অনেক সমস্যা রয়েছে। ইতোপূর্বে সে এমন ঘটনা আরো ঘটিয়েছে। গত ১৭ জুন (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে অভিযুক্ত বাবুলের গোয়ালঘরে ডেকে নিয়ে আমার মেয়েকে বিভিন্ন প্রলাভন ও ভয়ভীতি প্রদর্শন করে তাকে ধর্ষণ করে। বিষয়টি আমরা জানার পর মান সম্মানের ভয়ে চুপ ছিলাম। কিন্তু রবিবার (২২ জুন) দিবাগত রাত নয়টার দিকে আমার মেয়ে ঘরের বাহিরে বের হলে পুনরায় বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় আমার মেয়ের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এসে বাবুল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে শিশুটির মা বাদী হয়ে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, এ ঘটনায় থানায় ওই মেয়েটির মা বাদী হয়ে বাবুল মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। পরে বাবুলকে গ্রেফতার করে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। একইসাথে ভুক্তভোগী স্কুলছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!