ads

বৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পর্যায়ে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুন ১৩, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ

‘স্মার্ট তারুণ্য বাঁচাবে অরণ্য’ এ শ্লোগানকে ধারণ করে শেরপুরে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড-২০২৪ এর জেলা পর্বের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন বৃহস্পতিবার জেলা বন বিভাগের আয়োজনে প্রথমবারের মত শহরের মডেল গার্লস ডিগ্রী কলেজে বেলুন উড়িয়ে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান।

Shamol Bangla Ads

উদ্বোধনকালে মডেল গার্লস ডিগ্রী কলেজের অধ্যক্ষ সারোয়ার জাহান তপন, জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, শেরপুর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনজুরুল আলম, মডেল গার্লস ডিগ্রী কলেজের প্রভাষক এনামুল হকসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডে জেলা পর্বের অংশগ্রহণকারী সকল বিজয়ীদের সনদ, মেডেল ও টি-শার্ট প্রদান করা হবে। জেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে জাতীয় পর্যায়ের অলিম্পিয়াড। জেলা পর্যায়ে সকল অংশগ্রহণকারীরা ই-সার্টিফিকেট পাবেন।

Shamol Bangla Ads

জাতীয় পর্বের বিজয়ীরা পুরস্কার হিসেবে টি-শার্ট, বিজয়ী সার্টিফিকেট ও মেডেল পাবেন। জাতীয় পর্বের প্রতি ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় বিজয়ীরা পাবে যথাক্রমে ৫০ হাজার,৩০ হাজার ও ২০ হাজার টাকা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!