ads

বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, মোট ৭৭৯

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৬, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। ১৬ জুলাই বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৯৭ জনের। এ ছাড়া হামের উপসর্গ দেখা গেছে ৯৭৪ জনের।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ৬৮৪ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৫ জনের। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৭৯ জনের মৃত্যু হয়েছে।

Shamol Bangla Ads

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে আটজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের। দুইজন খুলনা বিভাগের আর সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনে। তাদের মধ্যে নিশ্চিত হাম রোগী ১৪ হাজার ১০৪ জন। একই সময়ে ৯৭ হাজার ৮১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৪ হাজার ২৭৫ জন হাসপাতাল ছেড়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!