শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংগঠন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব নালিতাবাড়ী–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে পৌরশহরের অদূরে অরণী প্রগ্রেসিভ স্কুলের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সেঁজুতি বিদ্যানিকেতনের মুনীরুজ্জামান মুনীর। সহসভাপতি হয়েছেন আইডিয়াল স্কুলের শাহাদাত হোসেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী মডেল একাডেমির সাইয়্যিদ কুতুব। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নব জাগরণ একাডেমির মিজানুর রহমান মিজান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সময় একাডেমির আব্দুস সালাম। প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন বেগম রৌশন আরা একাডেমির এম. সুরুজ্জামান।
এ ছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অরণী প্রগ্রেসিভ স্কুলের নাজনীন হক, মেহেরুননেছা কিন্ডারগার্টেন একাডেমির আব্দুল্লাহ আল মামুন এবং লাইসিয়াম প্রিপারেটরী স্কুলের রফিজ মিয়া।

নবনির্বাচিত কর্মকর্তারা বলেন, উপজেলার বেসরকারি কিন্ডারগার্টেনগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অ্যাসোসিয়েশন সম্মিলিতভাবে কাজ করবে। শিক্ষার মানোন্নয়ন, প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব কার্যক্রম বাস্তবায়নে সংগঠনটি ভূমিকা রাখবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার (১৮ জুলাই) নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।




