শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৫ জুলাই বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে শেরপুর সদর উপজেলার বয়রা পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওইসময় জেলা প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বাংলাদেশ গঠন এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করার পাশাপাশি একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




