শেরপুরের নকলায় দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। ৪ আগস্ট সোমবার রাতে নকলা পৌরসভার জালালপুর মহল্লার নিজবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন নকলা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ফরহাদ আলী (৩৭) এবং তার সহোদর ছোটভাই নকলা উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদ আহমেদ লালন (৩৫)।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নকলা পৌরসভার জালালপুর মহল্লায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার তাদেরকে নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




