ads

বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যে দেশে গেলেন নায়িকা মাহি!

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৯, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ

দেশ ছাড়লেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। ১৯ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ওই তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। তবে কী উদ্দেশে তিনি সেখানে গেছেন সে ব্যাপারে স্পষ্ট কিছুই বলেননি তিনি।

Shamol Bangla Ads

জানা যায়, যাত্রাকালে তোলা বেশ কয়েকটি ছবি নিউইয়র্কে পৌঁছে ফেসবুকে পোস্ট করেন মাহি। সেখানে তিনি লিখেছেন, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’ চেকইন দেন নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। মাহি বলেন, ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে। সময় বের করে আজ এলাম। আমার বাচ্চা দেশে আছে। নিউইয়র্ক ও আশপাশে ঘুরে দেশে ফিরে যাব।

উল্লেখ্য, মাহিয়া মাহি ঢালিউডের আলোচিত অভিনেত্রী। বিয়ে, সন্তান ও রাজনীতির কারণে চলচ্চিত্রে তার ক্যারিয়ার থমকে যায়। দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এই তারকা। তারপরও ফিরতে পারেননি তিনি।

Shamol Bangla Ads

ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় মাহিয়া মাহির। অভিনয় দক্ষতা তাকে এগিয়ে দেয় অনেক দূর। সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নেন তিনি। একপর্যায়ে তার জীবনে নেমে আসে বিপর্যয়। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকার নামের এক স্থানীয় রাজনীতিককে বিয়ে করেন মাহি। তাদের সংসারে জন্ম নেয় ছেলে ফারিশ। বিয়ের আড়াই বছরের মাথায় ভাঙ্গে সেই সংসারও।

মাহিকে সর্বশেষ অতিথি চরিত্রেদেখা যায় ‘রাজকুমার’ সিনেমায়। সেখানে শাকিব খানের মায়ের ভূমিকায় অভিনয় করেন এই নায়িকা।

Need Ads
error: কপি হবে না!