ads

শনিবার , ৮ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইউপি চেয়ারম্যানকে হামলা-প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
জুন ৮, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ

শেরপুরে ‌ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলহাজ্ব মো. আকবর আলীকে হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভযোগ উঠেছে ‘চোরাকারবারি ও ডাকাত সর্দার’ মো. নুরুল ইসলাম খোকন ওরফে খোকন বিডিআর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এর প্রতিবাদে ৮ জুন শনিবার দুপুরে সদর উপজেলার সাতপাকিয়া কাঁচাবাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য রাখেন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আকবর আলী।

Shamol Bangla Ads

লিখিত বক্তব্যে তিনি বলেন, সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের বাসিন্দা সাবেক বিডিআর’র সদস্য মো. নুরুল ইসলাম খোকন। সীমান্ত এলাকায় চাকুরি করার সুবাদে সীমান্তের অরক্ষিত ও দুর্বল এলাকাগুলো ব্যবহার করে বর্তমানে সে পাথর-কয়লার ব্যবসার আড়ালে মাদক ব্যবসা গড়ে তুলেছে। তার রয়েছে একাধিক পাসপোর্ট। সে সকালে ভারতে থাকে, বিকেলে বাংলাদেশে থাকে। সকালে ভুটানে থাকলে বিকেলে ভারতে অবস্থান করে। এমনকি ভারত থেকে আসা গরুর চালান সে সীমান্ত এলাকা থেকে এনে গ্রামের বাড়িতে গরু খামার পর্যন্ত করেছে। ভারতীয় কাপড়ের ট্রাকের চালান লুট করে এলাকায় যাকাত দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তিনি আরও বলেন, খোকনসহ একটি চক্র পরিকল্পিতভাবে আমি ও আমার পরিবারকে হয়রানী, সামাজিক সম্মানহানি ও ব্যবসায়িকভাবে ক্ষতি করাসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এতে আমরা নিরাপত্তাহীনতা ভুগছি। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরীও করা হয়েছে। আমি আইনের আশ্রয় নিলেও বার বার আইনের ফাঁক-ফোঁকর দিয়ে তারা পার পেয়ে যাচ্ছে এবং আমার ক্ষতি করার চেষ্টায় লিপ্ত হচ্ছে।

Shamol Bangla Ads

ইউপি চেয়ারম্যান আকবর বলেন, খোকনসহ তার চক্রের লোকজন ভারতীয় কাপড় ছিনতাইয়ের মামলায় বেশ কয়েকবার জেল খেটেছেন। এছাড়া তার চক্রের সদস্যরা আমার আরেক ভাইয়ের চোখেমুখে মরিচের গুড়ো ছিটিয়ে ৩৫ লাখ টাকা ছিনতাই করেছিল। আমাকে ছুরিকাঘাত ও ট্রাক চাপা দিয়ে কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছে। তারা নানা ধরনের অপকর্ম করে ভারতে গিয়ে আত্মগোপন করে। বর্তমানে তারা দেশের ভিআইপিদের সাথে কৌশলে দেখা করে তাদের সাথে ছবি তুলে সেই ছবি মানুষকে দেখিয়ে ভয় দেখায়। তাদের এসব অপকর্মে সহযোগিতা করে শেরপুর শহরে বসবাসকারী একটি দল, যাদের অধিকাংশই হত্যা মামলার আসামি। তাই আমি আমাদের জীবন ও নিরাপত্তার স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে মো. নুরুল ইসলাম খোকন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে সেগুলো মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!