ads

সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ আর নেই

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ

সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মারা গেছেন। ২৯ সেপ্টেম্বর সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। কারা সদর দপ্তরের মুখপাত্র সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত-উল ফরহাদ ওই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া তার ছেলে মানজুরুল মজিদ মাহমুদ সাদিও ফেসবুকে এক পোস্টে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

জানা যায়, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি জেল হেফাজতে ছিলেন। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন নূরুল মজিদ। গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর গুলশান থেকে নূরুল মজিদকে গ্রেপ্তার করেছিল র‍্যাব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Shamol Bangla Ads

কারা সদর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে uncontrolled bowel and bladder রোগের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রোববার বিকেল ৪টার দিকে তাঁকে পুরাতন ভবনের পঞ্চম তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বাড়ি নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া (বাগান বাড়ি) গ্রামে। তিনি ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!