ads

সোমবার , ৩০ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিতলমারী আ’লীগের সভাপতির ভাইয়ের বাড়িসহ ২টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩০, ২০১৩ ৮:০২ অপরাহ্ণ

churiচিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহন আলী বিশ্বাসের বড় ভাই ও জেলা বিএনপির সভাপতি এম,এ ছালামের শ্বশুর আব্দুস সালাম বিশ্বাসের (আলকা বিশ্বাস)  বাড়িসহ ২টি সোনার দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার সকালে পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও ক্ষতিগ্রস্তদের সূত্রে জানা গেছে, রবিবার রাতে আব্দুস সালাম বিশ্বাসের ছোট ছেলে সুমন বিশ্বাস ও তার বন্ধু রাজিব শেখ পাটরপাড়া গ্রামের বাড়ির একটি রুমে ঘুমিয়ে ছিল। গভীর রাতে চোরেরা কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে বাইরে থেকে তাদের আটকে রাখে। পরে চোরেরা দুটি আলমারী ভেঙ্গে নগদ ১ লাখ ২৮ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার ও একটি বিদেশী টর্চ লাইট নিয়ে যায়। অপরদিকে, একই রাতে চিতলমারী সদর বাজারের তারা জুয়েলার্স ও আশিক জুয়েলার্সের পিছন থেকে টিনের বেড়া কেটে চোরেরা লক্ষাধিক টাকার স্বর্ণালাঙ্কার এবং সন্তোষপুর গ্রামের কার্তিক মন্ডলের স্যালো মেশিন চুরি করে নিয়েছে।
এ ব্যাপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ  মো. মনিরুজ্জামান মোল্লা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনানুগ ব্যাবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!