চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : চারঘাট উপজেলা পরিষদ আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাইদ চাঁদের সভাপতিত্বে ২০১৪-১৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাজেটে ২০১৪-১৫ অর্থ বছরে আয় ৯৮ লক্ষ ৬০ হাজার ৩ শত ৩৪ টাকা এবং ব্যয় ৯৮ লক্ষ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল সাবরিন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা খাতুন, সাবেক পৌর মেয়র বিকুল আলী, ইউপি চেয়ারম্যান আঃ মজিদ, হাসানুজ্জামান মধু, নুরুল ইসলাম সরকার, এ,কে,এম মনজুরে মাওলাসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় জনসাধরণসহ গন্যমান্য ব্যক্তি বর্গ বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




