ads

শুক্রবার , ২৪ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৪, ২০১৪ ৮:৪০ অপরাহ্ণ
রাষ্ট্রীয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হক

ইয়ানুর রহমান : ৮৫-যশোর ১(শার্শা)’র সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি বললেন, হক সাহেব ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের নেতা, আমাদের পিতৃ সমতূল্য প্রাণের মহান নেতা, যার আদর স্নেহে লালিত শাশা উপজেলা আওয়ামী, যার অস্তিত্ত ছড়িয়ে আছে শার্শার প্রতিটি অঞ্চলের প্রতিটি প্রান্তরে। যার সোহাগ লেগে আছে বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মন্দির মাদ্রাসা, পৌরসভা, থানাসহ বিভিন্ন উন্নয়ন মূখী স্থাপনায়। যে নেতা না জন্মালে হয়তো আমাদের অনেক কিছুই অপূর্ণ থেকে যেতো। আজ সেই মহান নেতাকে এই পৃথিবী থেকে বিদায় দিতে হচ্ছে এটাই সত্য। তাই আমাদেরকে শিক্ষা নিতে হবে, জন্মালে মৃত্যু অবধারিত। এজন্য যতোদিন বেঁচে থাকি ততোদিন যাতে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে দিতে পারি তা আমাদের সকলকেই চেষ্টা করতে হবে। শুক্রবার জুম্মার নামাজের আগে বেনাপোল বলফিল্ড ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হকের নামাযে জানাযা অনুষ্ঠিত হবার আগ মুহুর্তে তিনি এ কথা বলেন। এ সময় এ মহান নেতার জীবনী নিয়ে আলোচনা করেন ৮৫-যশোর ২ (ঝিকরগাছা)’র সংসদ সদস্য এ্যাড মনিরুল ইসলাম, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মরহুমের প্রিয় সহযোদ্ধা আলহাজ্ব আনোয়ার আলী আনু, বেনাপোল পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ, বেনাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জাইদুল বিশ্বাষ।
নামাযে জানাযা শেষে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হকের শায়িত খাটিয়ায় শ্রদ্ধাঞ্জলি রক্তিম লাল সবুজের পতাকায় ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি, এ্যাড মনিরুল ইসলাম এমপি, শার্শা উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, বীর মক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, আলহাজ্ব মশিয়ুর রহমান, শেখ শহিদুল­াহ, বাববলুর রহমান, আব্দুল মান্নান, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের পক্ষে সভাপতি আলহাজ্ব শামছুর রহমান ও খায়রুজ্জামান মধু,  আফিল গ্রুপের পরিচালক এবং দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহি সম্পাদক মাহবুবুল আলম লাভলু, আফিল গ্রুপের পরিচালক এবং দৈনিক স্পন্দন পত্রিকার সহকারি সম্পাদক মুসা মাহমুদ, বেনাপোল কাস্টমস হাউস কমিশনার মাসুদ সাদিক, শার্শা উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল ইসলাম, পোর্ট থানার অফিসার ইনচার্য কাইয়ুম আলী সরদার, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাছির উদ্দিন, আব্দুল হক এন্ড সন্স সিএন্ডএফ এর সাবেক কর্মকর্তা কর্মচারিদের পক্ষে বংশী লাল, তৌহিদুজ্জামান, আকবার আলী, মিন্টু, আকরাম শাহজাহান, আইয়ুব আলী প্রমুখ। এ সময় সকলে মরহুমের রুহের প্রতি শোক ও দোয়া এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সুধীজনেরা। মরহুমের প্রথম দফায় নামাযে জানাযা শেষে দৃতীয় দফায় তার ঐকান্তিক প্রচেষ্টার ফসল, নিজ সহধর্মীনির ভালোবাসায় উৎসর্গকৃত মাহবুবা হক এতিম খানা ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে এতিম খানা চত্তরের ভিতরে রক্ষিত নিজ স্ত্রীর শয্যার পাশে চির নিদ্রায় শায়িত হলেন বহু গুণের অধিকারি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হক।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!