শ্যামলবাংলা ডেস্ক : দশম সংসদের নবনির্বাচিত ২শ ৯০ এমপিকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট ও শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। ১২ জানুয়ারী রবিবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড.ইউনুস আলী আকন্দ।

রিটে নবম সংসদ বহাল রেখে দশম সংসদের এমপিদের শপথ গ্রহণ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে উলেখ করে রিট দায়েরকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ জানান, সংবিধান ও গণপ্রতিনিধত্ব অধ্যাদেশ (আরপিও) ৩৯ এর ৪ ধারা অনুযায়ী ওই বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
রবিাবর দুপুরে বিচারপতি মীর্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে। রিটে নির্বাচন কমিশন,আইন সচিব, মন্ত্রী পরিষদ সচিব, জাতীয় সংসদ সচিব, প্রধান নির্বাচন কমিশন, স্পিকার ও সংশ্লিষ্টদের বিবাদী করে ওই রিট আবেদন দায়ের করা হয়েছে।




