নজরুল ইসলাম, সাতক্ষীরা : আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ৫ জানুয়ারী দলে দলে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন আমাদের সবার ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ করতে হবে । যারা ভোট বানচাল করতে চায় তাদের পাল্টা জবাব দিতে হবে। তিনি ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা সদর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা মোস্তাক আহম্মেদ রবির পক্ষে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন ।
প্রধান অতিথি বলেন, এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপুর্ন। সত্তরের নির্বাচন যেমন গুরুত্বপুর্ন ছিল দশম জাতীয় সংসদ নির্বাচনও একইভাবে আমাদের জাতীয় জীবনে গুরুত্বপুর্ন উল্লেখ করে তিনি আরও বলেন একাত্তরের পরাজিত শক্তি নতুন করে মাথাচাড়া দিতে শুরু করেছে । তারা বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্র বানাতে চায়। এদেরকে প্রতিহত করতে আওয়ামী লীগ ও শেখ হাসিনা মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোশতাক আহমেদ রবিকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি । তিনি আরও বলেন জামায়াত ও বিএনপি দেশে অরাজকতার সৃষ্টি করছে । আগামি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে তাদেরকে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেন তিনি । তিনি আরো বলেন’৭১ এর যুদ্ধাপরাধিদের বিচার যদি ৪২ বছর পর হতে পারে সাতক্ষীরায় যারা আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে তাদের বিচারও এই বাংলার মাটিতে হবেই হবে। যারা ছাত্রলীগ নেতা মামুন, আওয়ামী লীগ নেতা রবিউলকে হত্যা করেছে তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবেনা। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে কোনা হত্যাকারি পার পাবেনা। তাদেরকে আইনের আওতায় আনা হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মীর্জা আজম , সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক , দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক , সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ , জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম , এসএম কামাল হোসেন, সাতক্ষীরা – ২ আসনের প্রার্থী মোস্তাক আহম্মেদ রবি, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ ।




