ads

মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় দেড়বছরেও রাস্তার কাজ শেষ করেনি ঠিকাদার

খবর টি পড়েছেন : ১৮৮
আগৈলঝাড়ায় দেড়বছরেও রাস্তার কাজ শেষ করেনি ঠিকাদার
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

Photo- Agailhara- 25-11-14অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় এক ঠিকাদারের কাছে অসহায় হয়ে পড়েছে উপজেলা এলজিইডি বিভাগ। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ না করার জন্য ঠিাদারকে চিঠি দেয়া হয়েছে। দীর্ঘ দেড়বছর ধরে রাস্তা খুঁড়ে রাখার ফলে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তারা উপজেলা এলজিইডি বিভাগকে জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি ঠিকাদারের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল-বাটরা সড়কের ৯শ’ ৭৫ মিটার রাস্তা ৪৮ লক্ষ টাকা ব্যয়ে কার্পেটিং এর জন্য ২০১২-১৩ অর্থবছরে টেন্ডার আহ্বান করে। টেন্ডারে ২০১২ সালের ১৫ জুলাই কার্যাদেশ পায় এসএস ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। ২০১৩ সালের এপ্রিল মাসে ঠিকাদারী প্রতিষ্ঠানটি রাস্তার বেড কেটে রাখে। ১ বছর পূর্বে বেড কাটার পরে রাস্তার কিছু অংশে খোয়া দিয়েছে তারা। বর্ষা মৌসুমে ওই রাস্তা দিয়ে লোকজন চলাচল ও মালপত্র বহন করতে পারছে না। এব্যাপারে স্থানীয় জনগণ একাধিকবার স্থানীয় সংসদ সদস্যকে জানালে তিনি দ্রুত রাস্তার কাজ শেষ করার নির্দেশ দিলেও সংশ্লিষ্ট ঠিকাদার তা উপেক্ষা করে আসছেন। ওই রাস্তায় নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার কারণে কাজের তদারকী কর্মকতা সাবেক এসও আলমগীর হোসেন ২০১৪ সালের মার্চ মাসে সংশ্লিষ্ট ঠিকাদারকে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার কারণে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। এ ঘটনা এলজিইডি বিভাগের বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিনকে জানিয়েছিলেন এসও আলমগীর। এরপর থেকে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ বন্ধ করে রাখে। বর্তমানে তারা রাস্তার কাজ করার জন্য সাইটে নিম্নমানের খোয়া আনা হলে স্থানীয়রা বিষয়টি এলজিইডি অফিস জানায়। কাজের বর্তমান তদারকী কর্মকতা এসও জাহিদ হোসেন বলেন, চিঠির মাধ্যমে ঠিকাদারকে ওই খোয়া দিয়ে কাজ না করার জন্য বলা হয়েছে। উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইন বার বার ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ শেষ করার নির্দেশ দিলেও দীর্ঘ দেড়বছরও তারা তা কাজ শেষ করছেনা। ওই কাজটি নিয়ে উপজেলা এলজিইডি বিভাগ ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে অসহায় হয়ে পরেছে ।

Shamol Bangla Ads

আগৈলঝাড়ায় শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনসহ যৌতুক মামলা দায়ের

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনসহ যৌতুক মামলা দায়ের করেছে। মামলাটি তদন্তের জন্য উপজেলা ভাইস চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে আদালত। মামলাসূত্রে জানা গেছে, উপজেলার মোল্লাপাড়া গ্রামের সুধীর রঞ্জন ঢালীর ছেলে শিক্ষক সুমন ঢালী জোবারপাড় গ্রামের ময়চান শিকারীর মেয়ে মীরা রানীর সাথে বিয়ে হয়। বিয়ের দু’মাস পরে মীরা জানতে পারে তার স্বামী সুমনের সাথে কলেজ পড়–য়া এক ছাত্রীর অসামাজিক কাজের সময় এলাকাবাসী হাতেনাতে ধরা পরে। কলেজ ছাত্রীর সাথে অবৈধ সম্পর্কর কথা সুমনের কাছে মীরা জানতে চাইলে সুমন তাকে মারধর করে। পরে সুমন তার ভাই শিক্ষক শ্যামাপ্রসাদ ঢালীর প্ররোচনায় ব্যবসার কথা বলে স্ত্রী মীরার কাছে ১ লক্ষ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় শিক্ষক সুমন ঢালী তার স্ত্রী মীরাকে চলতি বছরের ৭ নভেম্বর বাড়ি বের করে দেয়। এঘটনায় মীরা বাদী হয়ে বরিশাল আদালতে স্বামী ও ভাসুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যানকে নিদের্শ দিয়েছেন।

Shamol Bangla Ads

শিশু অধিকার সনদের ২৫ বছর পূর্তি উপলক্ষে আগৈলঝাড়ায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

শিশু অধিকার সনদের ২৫ বছর পূর্তি বরিশালের আগৈলঝাড়ায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শিশু ফোরামের উদ্যোগে উপজেলার বাকাল পদ্মা বহুমুখী সমবায় সমিতি লিঃ কার্যালয়ে সুজন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার। সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ’র সিনিয়র এডিপি ম্যানেজার আশীষ কুমার হালদার, আগৈলঝাড়া এডিপি ম্যানেজার রবার্টসন সরকার, শিক্ষক সুশান্ত বালা, এনজিও পরিচালক সিসিলিয়া পারুল মন্ডল, নারী নেত্রী আইরিন মন্ডল, সুখী সিসিলিয়া গমেজ, আল্পনা বাড়ৈ, এনজিও কর্মী ইমতিয়াজ শামীম, ডন বাড়ৈ প্রমুখ।

আগৈলঝাড়া অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু

বরিশালের আগৈলঝাড়া অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার সাহেবেরহাটের ব্যবসায়ী পরেশ সরকারের স্ত্রী সুনীতি সরকার দীর্ঘ ২০দিন মৃত্যুর সাথে লড়াই করে সোমবার বিকালে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসারত অবস্থায় মারা যায়। তার এই অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি গত ৪ নভেম্বর নিজবাড়িতে রান্নার সময় তার কাপড়ে আগুন লাগে। এসময় আগুনে তার শরীরের ৮০ ভাগ পুড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসা ভর্তি করা হয়েছিল।

আগৈলঝাড়ায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

বরিশালের আগৈলঝাড়ায় উদ্দীপক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। উপজেলার কোদালধোয়া চ্যারিটি ফাউন্ডেশন কার্যালয়ে গত শুক্রবার থেকে উপজেলার ৬০ জন যুবক, যুবতী ও গৃহবধূদের নিয়ে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় উদ্দীপক প্রশিক্ষণ শুরু হয়। চারদিন প্রশিক্ষণ শেষে গতকাল দুপুরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন দি হাঙ্গার প্রজেক্টের বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা। বক্তব্য রাখেন বরিশাল ইয়ুথ লিডার সাইফি, রাকিব, দি হাঙ্গার প্রজেক্টের আগৈলঝাড়া সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম প্রমুখ।

শোক : মালতী রানী কর

বরিশালের আগৈলঝাড়ার কাঠিরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র করের মা মালতী রানী কর (৯৯) বার্ধক্যজনিত কারণে নিজবাড়িতে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার রাতে ধর্মীয় অনুষ্ঠান শেষে উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড় গ্রামের পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে জেএমবি’র ৮ সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর পরবর্তী সংবাদ ময়মনসিংহে ১০ দিনব্যাপী বইমেলার উদ্বোধন