নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় গরু চুরি করে নিয়ে যাওয়ার পথে একটি চোরাই গরুসহ সুজন মিয়া (২৮) নামে চোর চক্রের এক সদস্যকে আটক করেছে স্থানীয়রা। ১৭ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের তেঘড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। আটককৃত সুজন উপজেলার উরফা ইউনিয়নের শালখা এলাকার কেতু মিয়ার ছেলে ও গরু চোরচক্রের সদস্য। পরে আটককৃত চোরকে পুলিশে সোপর্দ করা হলে পুলিশ তাকে আদালতে প্রেরণ করে। ওই ঘটনায় গরুর মালিক শালখা গ্রামের রমজান আলী বাদী হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে উপজেলার শালখা এলাকা থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার পথে চোরাই গরুসহ সুজন মিয়াকে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের তেঘড়ি এলাকায় আটক করে এলাকাবাসী।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাইকৃত একটি গরুসহ গরু চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। চোরচক্রের বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।









