ads

শনিবার , ১২ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী উপজেলা আ’লীগের কমিটি : নাঈম আহবায়ক, লেবু যুগ্ম আহবায়ক

খবর টি পড়েছেন : ১৯২
ঝিনাইগাতী উপজেলা আ’লীগের কমিটি : নাঈম আহবায়ক, লেবু যুগ্ম আহবায়ক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Naimস্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাইগাতী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শেরপুর শহরের নিপুন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় ওই কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সাবেক সভাপতি আলহাজ্ব এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমকে আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুজ্জামান লেবুকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার ওই কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক অ্যাড. চন্দন কুমার পাল ২৭ সদস্য বিশিষ্ট ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের ওই কমিটির কর্মকর্তা ও সদস্যদের নাম ঘোষণা করেন। কমিটির কর্মকর্তারা হচ্ছেন আহ্বায়ক আলহাজ্ব এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, যুগ্ম আহ্বায়ক এস এম আমিরুজ্জামান লেবু। সদস্যরা হচ্ছেন আব্দুস ছামাদ, জমশেদ আলী, আব্দুল ওয়াহেদ. আ. হাই, মুক্তিযোদ্ধা সামচুল হক, জয়নাল আবদীন খান চেয়ারম্যান, রবেতা ম্রং, ইদ্রিস আলী মল্লিক, আব্দুল্লাহ, মোজাম্মেল হক, জয়নাল আবেদীন খান, অনন্ত কুমার রায়, আনার উল্লাহ, মনোয়ার হোসেন তারা, আশরাফ আলী মেম্বার, আমিনুল ইসলাম (ময়ন), মুক্তিযোদ্ধা লোকমান হোসাইন খান, সৈয়দুর রহমান ফজু, মুক্তিযোদ্ধা আবু সালেহ মাস্টার, আব্দুছ ছালাম, আলহাজ মোস্তাফিজুর রহমান লেবু, ডা. শওকত জহির বাবুল, আইয়ুব আলী ফর্সা, ওমর আলী ও মজিবর রহমান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কেশবপুরে গৃহবধুকে হত্যা প্রচেষ্টার ঘটনায় সংবাদ সম্মেলন পরবর্তী সংবাদ শেরপুর সীমান্তে বন বাগান উজার : গড়ে উঠছে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads