শেরপুরে জেলা জেলা পুলিশের রাত্রিকালীন বিশেষ রোলকল অনুষ্ঠিত হয়েছে। ২০ মে বৃহস্পতিবার রাতে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স ব্যারাকের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই রাত্রিকালীন বিশেষ রোলকল গ্রহণ করেন শেরপুরের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী।
ওইসময় তিনি পুলিশ লাইন্স ব্যারাকের পরিস্কার পরিচ্ছন্নতা, মেসের রান্না ও খাবারের মান, এবং ফোর্সদের সমস্যা সম্পর্কে জানতে চান ও তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বর্তমানে আমরা প্যানডেমিক সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছি।

এসময় আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে খেলাধূলায় মনোযোগ দিতে হবে । কারণ সুস্থ মন ও সুস্থ দেহ গঠনে খেলাধূলার বিকল্প নেই ।
রাত্রিকালীন রোলকলে অন্যান্যের মধ্যে পুলিশ লাইন্সের আরআই (ভারপ্রাপ্ত) মো. দুলাল হোসেনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




