ads

রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ২২ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় জনসন সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৭ সেপ্টেম্বর রবিবার ভোরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের ডুমুরতলা সীমান্ত এলাকায় ওই অভিযান পরিচালনা করে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

Shamol Bangla Ads

বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতাধীন কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি টহলদল ডুমুরতলা এলাকায় অভিযান পরিচালনা করে। ওইসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কার্টনভর্তি ভারতীয় জনসন সাবান ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে কার্টনভর্তি এসব ভারতীয় সাবান জব্দ করেন। জব্দকৃত সাবানের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads