ads

রবিবার , ১ নভেম্বর ২০২৬ | ১ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নানা আয়োজনে যুব দিবস পালিত

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী - ফটো কার্ড
নভেম্বর ১, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। ১ নভেম্বর রবিবার দুপুরে উপজেলা যুব অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবুল আসাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মো. আব্দুর রহিম দুলাল, সদস্য মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সদস্য সচিব এস.এম সোহান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মো. মনিরুজ্জামান প্রমুখ।

ওইসময় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠন আদর্শ যুব মহিলা উন্নয়ন সমিতির সভাপতি ও সফল সংগঠক মোছা. আছমা আক্তার, সফল আত্মকর্মী নাজমুন নাহার, ফারজানা ববিকে সম্মাননা স্মারক দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়াও যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, উপজেলা যুব অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের সভাপতি, সম্পাদক, সদস্যবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads