ads

শনিবার , ৩১ অক্টোবর ২০২৬ | ৩১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সংসদ সদস্য রুবেলের সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী - ফটো কার্ড
অক্টোবর ৩১, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ণ

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেলের আশু রোগমুক্তি কামনায় শেরপুরের শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্যসচিব আব্দুল্লাহ মামুন দুলাল, পৌর বিএনপির সদস্যসচিব এস এম সোহান, বিএনপি নেতা আবু হারিজ বাচ্চু, ইকলাছুর রহমান লিটন, তাহাজুল ইসলাম ও জুবাইল ইসলাম রাজনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশ নেন।

দোয়া মাহফিলে সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

Need Ads