ads

শনিবার , ৩১ অক্টোবর ২০২৬ | ৩১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, সাড়ে ৪ ঘন্টা সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ৩১, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ

পুলিশসহ উভয়পক্ষের কয়েকজন আহত

শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ ৩১ অক্টোবর শনিবার সকালে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া ব্যাঙের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ভোর ছয়টা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ ছিল। সাতপাকিয়া পাইকারি কাঁচাবাজারে কথা কাটাকাটির পর এক কৃষককে মারধরের জের ধরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে সাতপাকিয়া পাইকারি কাঁচাবাজারে সবজির গাড়িতে একজনের শরীরে ধাক্কা লাগার ঘটনায় কথা কাটাকাটির জের ধরে ডাকপাড়া এলাকার এক কৃষককে মারধর করে সাতপাকিয়া এলাকার লোকজন। পরে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং সংঘর্ষ ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে দুই গ্রামের লোকজন রাতেই মাইকিং করে লোক জড়ো করার ঘোষণা দেয়। আজ শনিবার সকালে দুপক্ষই শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের দুপাশে অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হঠাৎ দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্যসহ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পাওয়া যায়নি।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রায় সাড়ে চার ঘন্টা পর সড়কে যান চলাচল শুরু হয়।

Shamol Bangla Ads

সকাল নয়টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যাঙের মোড় এলাকায় সড়কে দুপাশে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নিয়েছেন দুপক্ষের লোকজন। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে প্রচুর ইটপাটকেল। সকাল সাড়ে দশটার দিকে পুৃলিশের হস্তক্ষেপে উভয় পক্ষ রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, গতকাল কাঁচাবাজারে ভ্যানগাড়ির ঘষা লাগাকে কেন্দ্র করে মারামারির সূত্রপাত হয়। পরে দুই গ্রামবাসী মাইকে আজ সকালে জড়ো হওয়ার ঘোষণা দিলে আমরা ভোর থেকেই ঘটনাস্থলে ছিলাম। পরবর্তীতে আকস্মিক উভয় পক্ষের সংঘর্ষ শুরু হলে যান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তিনি আরও বলেন, এখনো কোন পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads