ads

শনিবার , ৩১ অক্টোবর ২০২৬ | ৩১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর আসল সত্য উদঘাটন চায় রাওয়া

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ৩১, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় আসল সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের কল্যাণ সংস্থা রাওয়া। ৩১ অক্টোবর শনিবার উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে তাহসিফের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাওয়ার নেতারা।

Shamol Bangla Ads

দুপুরে সেখান থেকে বেরিয়ে রাওয়ার যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম জানান, তারা তাহসিফের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি এ ঘটনায় করণীয়র বিষয়ে তাদের কোনো সহায়তা লাগবে কি-না জানতে চেয়েছেন।

তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমের সঙ্গে কথা হওয়ার বিষয়টি জানিয়ে তিনি বলেন, এই অবস্থার মধ্যে পরিবারের অনেক কিছু করার থাকলেও হয়তো করতে পারে না। আমরা তার কাছে জিজ্ঞাসা করেছি কি কি করার আছে, আমরা কী ধরনের সাহায্য করতে পারি। উনি আমাদের জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা এটার অনুসন্ধান করছেন। মাঠপর্যায়ে প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ তারা অনুসন্ধান করছে।

Shamol Bangla Ads

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অফিসারদের কাছে তাহসিফের মৃত্যুকে কষ্টকর মন্তব্য করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, আমরা আশা করি খুব তাড়াতাড়ি তারা আসল সত্য উদঘাটন করবেন এবং তদনুযায়ী বন্দোবস্ত গ্রহণ করবেন। দেশবাসীর মতো ডিফেন্স কমিউনিটির সব সদস্য আশা করছে অতি সত্বর সত্য উদঘাটন করে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। একইসঙ্গে রাওয়ার তরফ থেকে তাহসিফের শোক সন্তপ্ত পরিবারের পাশে থেকে সব প্রকার সহযোগিতা দেওয়ার কথা বলেছেন তিনি।
আরেক সাবেক সেনা কর্মকর্তা মেজর আল আমিন বলেন, এ ঘটনাকে আমরা ছেড়ে দেব না। আমরা দেখবো, মনিটর করবো কীভাবে এর বিচার হয় এবং এর ফ্যাক্ট উদঘাটন হয়। আমরা ঘটনার পুঙ্খানুপুঙ্খু তদন্ত চাই এবং যারা ধরা পড়বে তাদের বিচার চাই।

Need Ads