ads

বুধবার , ২১ অক্টোবর ২০২৬ | ২১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জমিসংক্রান্ত বিরোধে কিল-ঘুষিতে শ্রমিকদল নেতার মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ২১, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের কিল-ঘুষিতে মো. সোলাইমান মিয়া নামে এক শ্রমিকদল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। ২০ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার খড়িয়াকাজির ইউনিয়নের মধ্যলংগরপাড়া এলাকায় তার মৃত্যু হয়। আত্নীয় স্বজন দূরে থেকে আসতে দেরি হবার কারণে বুধবার সকাল ১০টায় তার জানাজা হবার কথা ছিলো। কিন্তু হঠাৎ সকালে জমি নিয়ে বিরোধে কিল-ঘুষিতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে তার পরিবার। পরে পুলিশ ২৪ ঘন্টা পর তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহত সোলাইমান মিয়া খড়িয়াকাজিরচর ইউনিয়ন শ্রমিক দলের নেতা ছিলেন।

Shamol Bangla Ads

নিহতের পারিবারিরের অভিযোগ, মঙ্গলবার দুপুরে সোলাইমান মিয়া নিজের জমিতে সীমানা খুঁটি পোঁততে যান। এ সময় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের আলাউদ্দিন, বাচ্চু মিয়া ও পিয়ারা বেগমসহ আরও ৫-৬ জন ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর ও বুকের মধ্যে কিল-ঘুষি মারে। আঘাতপ্রাপ্ত অবস্থায় তিনি বাড়ি ফিরে আসেন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান। এছাড়াও ঘটনার পর নিহতের ছেলে শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ দিতে যাওয়ার চেষ্টা করলে প্রতিপক্ষের লোকজন পথে তাকে বাধা দেয়। এবং বিষয়টি ধামাচাপা দিতে ৫০ হাজার টাকার বিনিময়ে গোপনে আপস-মীমাংসার চেষ্টা করে।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল আলম জানান, হত্যা করা হয়েছে এমন মৌখিক অভিযোগ আসার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads