ads

রবিবার , ১৮ অক্টোবর ২০২৬ | ১৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৮ অক্টোবর রবিবার ভোর ৬টার দিকে উপজেলার কুমারঘাতি এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা।

Shamol Bangla Ads

ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে মাদক পাচার রোধে বিজিবির জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা কুমারঘাতি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা মদ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেখান থেকে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করেন। ওই ঘটনায় তিন মাদক পাচারকারীর বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজীদ বলেন, সীমান্তে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads