ads

রবিবার , ১৮ অক্টোবর ২০২৬ | ১৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০২৬ ১১:০০ পূর্বাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের আক্রমণে মো. বরকত আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত বরকত আলী উপজেলার মধ্য মাদারপুর গ্রামের মৃত হাছেন আলী মন্ডলের ছেলে। তিনি চার সন্তানের জনক।

Shamol Bangla Ads

নিহতের নাতি মাছুম জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাড়ির উঠানে একটি গাছের ডাল কাটতে যান বরকত আলী। এ সময় শত শত ভিমরুল তাঁকে আক্রমণ করে। বাঁচতে তিনি দৌড়ে পানিতে নেমে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার দুপুরে তাঁকে ওই হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল মিয়া।

Need Ads