ads

রবিবার , ১৮ অক্টোবর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৪৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ মহারশীতে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। সভায় জেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পর্যালোচনাসহ বিভিন্ন বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডসমূহের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

Shamol Bangla Ads

ওইসময় জেলা প্রশাসক বলেন, জেলার টেকসই ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন সকল অংশীজনের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেলার উন্নয়নে কার্যকর সমন্বয় ও সময়োপযোগী উদ্যোগের মাধ্যমেই জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে।

সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঞাঁ, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সওজ, এলজিইডি, গণপূর্ত, জনস্বাস্থ্য প্রকৌশল ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাগণসহ ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মধ্যে নতুন বস্ত্র… পরবর্তী সংবাদ শেরপুরে খাবারের আকুতি জানানো বৃদ্ধ সাজু শেখের স্ত্রী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads