ads

রবিবার , ১৮ অক্টোবর ২০২৬ | ১৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশে পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় জাপানি প্রতিষ্ঠান

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ

বাংলাদেশের পর্যটন ও হসপিটালিটি খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিদল। এ বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আনুষ্ঠানিকভাবে প্রস্তাব জমা দেওয়া হলে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Shamol Bangla Ads

১৮ অক্টোবর রবিবার দুপুর ২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে বিনিয়োগ নিয়ে জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সভায় মন্ত্রী বলেন, বাংলাদেশ বৈচিত্র্যময় পর্যটন সম্ভাবনার একটি দেশ। এ ভূখণ্ডে প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতির অপূর্ব সমাহার রয়েছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার এবং সিলেটের চা-বাগানসহ নানা পর্যটন আকর্ষণ রয়েছে বাংলাদেশে। দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে বর্তমান সরকার বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাবে।

Shamol Bangla Ads

মন্ত্রী আরও বলেন, জাপান বাংলাদেশের পুরোনো বন্ধু। দেশের অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে জাপান সহযোগিতা করেছে। তাই বাংলাদেশের পর্যটন খাতের বিকাশে জাপানি বিনিয়োগকারীদের যেকোনো সহযোগিতায় সরকার প্রস্তুত রয়েছে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সরকার উভয় পক্ষের জন্য লাভজনক (উইন-উইন) পরিস্থিতি তৈরি করে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে কাজ করতে চায়।

জাপানি প্রতিনিধিরা বলেন, বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে জাপান আন্তরিক। বাংলাদেশের পর্যটন খাতে একসঙ্গে কাজ করতে তারা প্রস্তুত রয়েছেন। এ সময় বিনিয়োগকারীদের পক্ষ থেকে পর্যটন ও হসপিটালিটি খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়।

বিনিয়োগের এ ঘোষণাকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহকে সরকার অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানায়। তাদের বিনিয়োগ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা হলে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ ছাড়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধিদল বিনিয়োগকারীদের পর্যটন স্পট পরিদর্শনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

Need Ads