ads

রবিবার , ২৫ অক্টোবর ২০২৬ | ২৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ম্যাচ অফিসিয়াল যারা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ২৫, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ

আগামী বুধবার শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের কাছেই বেশ গুরুত্বপূর্ণ এই সিরিজ। এই সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করা হয়েছে।

Shamol Bangla Ads

সিরিজের প্রথম টেস্ট হবে মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন নিতিন মেনন ও স্যাম নগাজস্কি। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ ইয়াকুব। আর চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ।

৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন নিতিন মেনন ও আসিফ ইয়াকুব। টিভি আম্পায়ার থাকবেন স্যাম নগাজস্কি, আর চতুর্থ আম্পায়ার মোর্শেদ আলী খান। দুটি টেস্টেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন প্রকাশ ভাট।

Shamol Bangla Ads

বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেডন সিলস, কেভিন উইকম।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads