ads

বৃহস্পতিবার , ২০ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসিদের বকেয়া পরিশোধে ব্যাংকঋণ নিচ্ছে বার্সা

খবর টি পড়েছেন : ১৪২
মেসিদের বকেয়া পরিশোধে ব্যাংকঋণ নিচ্ছে বার্সা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মহামারি করোনা ভাইরাসের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে বিশ্বের নামিদামি ক্লাবগুলো। আর্থিক সংকটের কারণেই লিওনেল মেসিদের বেতন পরিশোধ করতে পারছে না স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ফুটবলারদের বকেয়া বেতন পরিশোধ করতে যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের কাছ থেকে সহজ শর্তে ২ বছরের জন্য ৫০ কোটি ইউরো ঋণ নিয়েছে বার্সেলোনা। ইএসপিএন, স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা, এএস ও স্পোর্ত প্রত্যেকেই ওই খবরের সত্যতা নিশ্চিত করেছে।

Shamol Bangla Ads

জানা যায়, ঋণ নেওয়া ৫০ কোটি ইউরোর মধ্যে ১০ কোটি এখনই হাতে পেয়ে যাবে বার্সেলোনা। এই ১০ কোটি ইউরো দিয়ে কয়েক মাস ধরে জমতে থাকা খেলোয়াড়দের বকেয়া বেতন পরিশোধ করবে বার্সা। বার্সেলোনার এক সূত্র এলস্পোর্তিউকে আশাবাদ ব্যক্ত করেছে, ওই ঋণ বার্সাকে আর্থিকভাবে স্থিতিশীল করে তুলবে।

উল্লেখ্য, ক্লাবের সাম্প্রতিক বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী বার্সেলোনার মোট ঋণের পরিমাণ ১১৭ কোটি ৩০ লাখ ইউরো, যার মধ্যে ৭৩ কোটি ইউরোই স্বল্পমেয়াদি। বিভিন্ন ব্যাংকের কাছে ধার আছে ২৬ কোটি ৩০ লাখ ইউরোর মতো, বকেয়া বেতনাদি বাবদ ধার ১৬ কোটি ইউরো এবং বন্ড অর্থায়ন বাবদ ২০ কোটি ইউরো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টোকিও অলিম্পিকে বাংলাদেশের হয়ে দৌড়াবেন শেরপুরের জহির পরবর্তী সংবাদ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন জার্মান ফুটবলার ওজিল