ads

শনিবার , ৩১ অক্টোবর ২০২৬ | ১ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের পরিণতি হবে ভয়াবহ ধ্বংসাত্মক : সতর্ক করল মিসর

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ৩১, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে নতুন করে সংঘাত শুরু হলে তা ভয়াবহ ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছে মিসর। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি সতর্ক করে দিয়ে বলেছেন, সেই সংঘাতের প্রভাব ব্যাপক নেতিবাচক হতে পারে। শনিবার বাহরাইনে আয়োজিত ‘আইআইএসএস মানামা ডায়ালগ’ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ওই আশঙ্কা প্রকাশ করেন তিনি।

Shamol Bangla Ads

মিসরের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘যুদ্ধের দ্বিতীয় ধাপ হবে অত্যধিক বিপজ্জনক ও ধ্বংসাত্মক; এর কোনও ইতিবাচক গন্তব্য থাকবে না। অতীতের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’’

এর আগে, গত জুনে একটি অন্তর্বর্তী চুক্তি হলেও তা ইরান যুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি নিশ্চিত কিংবা হরমুজ প্রণালিতে সাধারণ জাহাজ চলাচল স্বাভাবিক করতে ব্যর্থ হয়। পরবর্তীতে তেহরান এক প্রস্তাবে বলেছিল, ওয়াশিংটন যদি ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয়, তাহলে আগামী সাত দিনের মধ্যে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেবে ইরান।

Shamol Bangla Ads

ক্রমবর্ধমান এই সংকট নিরসনে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে শুক্রবার কাতারের মধ্যস্থতাকারীরা পুনরায় তেহরান সফরে যান। তবে আগে পারমাণবিক আলোচনা নাকি বাণিজ্য অবরোধ ও তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে; তেহরানে আলোচনায় এই বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মাঝে মতপার্থক্য দেখা যায়। সূত্র: রয়টার্স।

Need Ads