ads

শনিবার , ৩১ অক্টোবর ২০২৬ | ১ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ৩১, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ

এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফল প্রকাশের এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে আবার পরীক্ষা দিতে পারবেন তারা। এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। ৩১ অক্টোবর শনিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ সুযোগের কথা জানান।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনায় আমিরা প্রথমবারের মতো সিদ্ধান্ত নিয়েছি এক বা দুই বিষয়ে যারা অকৃতকার্য হবে তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে।’

বর্তমান নিয়ম অনুযায়ী, এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। ফলে মাত্র এক বা দুই বিষয়ে অকৃতকার্য হলেও শিক্ষার্থীদের পরবর্তী পরীক্ষার জন্য প্রায় এক বছর অপেক্ষা করতে হয়।

Shamol Bangla Ads

এ দীর্ঘ অপেক্ষার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি মানসিক চাপও বাড়ে। নতুন উদ্যোগের ফলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা দ্রুত পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে ফল উন্নয়নের সুযোগ পাবেন।

Need Ads