ads

সোমবার , ৫ অক্টোবর ২০২৬ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়ে ক্যাম্প ন্যু

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ৫, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ

২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দৌড়ে এবার যোগ হলো বার্সেলোনার ক্যাম্প ন্যু। আগে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু ও মরক্কোর কাসাব্লাঙ্কার প্রস্তাবিত হাসান–২ স্টেডিয়ামকে মূল দাবিদার মনে করা হলেও এখন লড়াইটা দাঁড়িয়েছে তিন ভেন্যুর মধ্যে।

Shamol Bangla Ads

পুনর্নির্মাণের পর ক্যাম্প ন্যুর ধারণক্ষমতা হবে প্রায় ১ লাখ ৫ হাজার। স্টেডিয়ামটির কাজ পুরোপুরি শেষ হওয়ার কথা ২০২৮ সালের প্রথম প্রান্তিকে। এরই মধ্যে ২০২৯ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আয়োজনের জন্যও ক্যাম্প ন্যুকে বেছে নিয়েছে উয়েফা।

বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তাও ২০৩০ বিশ্বকাপের ফাইনাল ক্যাম্প ন্যুতে আয়োজনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। তার মতে, মাদ্রিদের বদলে বার্সেলোনার এই স্টেডিয়ামই ফাইনালের জন্য বেশি উপযুক্ত।

Shamol Bangla Ads

তবে এখনো কোনো ভেন্যুর নাম চূড়ান্ত করেনি ফিফা। স্পেনের পক্ষ থেকে বার্নাব্যু ও ক্যাম্প ন্যু—দুটি ভেন্যুকেই প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে মরক্কো ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার হাসান–২ স্টেডিয়াম নির্মাণ করছে, যা সম্পন্ন হলে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম হওয়ার কথা সেটি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads