ads

রবিবার , ৩ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালিত

খবর টি পড়েছেন : ১৩৩
শেরপুরে দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার মাস উপলক্ষে রক্ত সৈনিক বাংলাদেশ শেরপুর জেলা শাখার উদ্যোগে ও শেরপুর গ্র্যাজুয়েট ক্লাব’র আয়োজনে মাসব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, থ্যালাসেমিয়া ও গর্ভবতী মায়ের জন্য ডোনার প্রস্তুত রাখা সম্পর্কে জনসচেতনতামূলক কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (২ মার্চ) দিনব্যাপী সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের চর খারচর প্রত্যন্ত অঞ্চলে অনুষ্ঠিত এ কর্মসূচীর উদ্বোধন করেন চরখারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান খান।
ওই সময় উপস্থিত ছিলেন রক্ত সৈনিক বাংলাদেশ শেরপুর জেলা শাখার উপদেষ্টা ও মানবাধিকারকর্মী শামিম হোসেন, রক্ত সৈনিক বাংলাদেশ ও শেরপুর গ্র্যাজুয়েট ক্লাবের প্রতিষ্ঠাতা-পরিচালক মো. আল আমিন রাজু, রক্তদান বিষয়ক সম্পাদক মো. আক্তার হোসেন, কার্যকরী সদস্য ও কানাশাখোলা শাখার সভাপতি মেহেদী হাসান শামীম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, কার্যকরী সদস্য তৌহিদুর রহমান, রতন জেমস্, সোহবান মিয়া, সদস্য এমদাদ হোসেন, চর খারচর শাখার আহব্বায়ক মো. সজিব আহম্মেদ জান প্রমুখ।

Shamol Bangla Ads

দিনব্যাপী এ কার্যক্রমে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রায় ৪শ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা ও গর্ভবতী মায়ের জন্য ডোনার প্রস্তুত রাখা সম্পর্কে আলোচনা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের দাবিতে মানববন্ধন পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে সাংবাদিক মনিরের স্ত্রীর অকাল মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads